ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

হরমুজ প্রণালিতে ‘১০০% নিয়ন্ত্রণ’ মার্কিন নৌবাহিনীর: ট্রাম্প

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৬, বিকাল ৫:৪১ সময়
  • আপডেট সময় : ১১ আগস্ট ২০২৬, বিকাল ৫:৪১ সময়
হরমুজ প্রণালিতে ‘১০০% নিয়ন্ত্রণ’ মার্কিন নৌবাহিনীর: ট্রাম্প

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি করেন। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 


ট্রাম্প বলেন, বর্তমানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ একমাত্র যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হাতে রয়েছে। তার দাবি, সেখানে যুক্তরাষ্ট্রের এমন একটি অবরোধ ব্যবস্থা রয়েছে, যা ভেদ করা সম্ভব নয় এবং পুরো নৌপথের ওপরই মার্কিন বাহিনীর শতভাগ নিয়ন্ত্রণ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরান ছাড়া অন্য সব দেশের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি এখন উন্মুক্ত রয়েছে। অর্থাৎ ইরানকে বাদ দিয়ে অন্যান্য দেশের নৌযান এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে পারছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।


এর পাশাপাশি হরমুজ প্রণালিজুড়ে মাইন অপসারণের কাজও মার্কিন বাহিনী সম্পন্ন করেছে বলে জানান ট্রাম্প। তার বক্তব্য অনুযায়ী, নৌপথকে নিরাপদ রাখতে মার্কিন নৌবাহিনী বিস্তৃত পরিসরে মাইন অপসারণ কার্যক্রম পরিচালনা করেছে। তবে হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান এখনো পরস্পরবিরোধী। ইরান এর আগে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারসহ একাধিক শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালিটি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে অনড় অবস্থান জানিয়েছে। 


বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় হরমুজ প্রণালিকে ঘিরে চলমান অচলাবস্থা আন্তর্জাতিক জ্বালানি বাজারেও উদ্বেগ তৈরি করেছে। এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হওয়ায় এর নিরাপত্তা ও স্বাভাবিক নৌ চলাচল নিয়ে বিশ্বজুড়ে নজর রয়েছে।  ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের পর হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের টানাপোড়েন আরও কতটা বাড়ে, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক